শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার আড়পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহত তিনজনই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম।
তিনি বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ইতোমধ্যে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার বিস্তারিত জানানো সম্ভব হবে।
দুর্ঘটনার কারণ এবং হতাহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এস











