নিহত মাহা ওই এলাকার মো. শাহিনের মেয়ে এবং তানহা আক্তার আব্দুল গনির মেয়ে। তারা দুজনই স্থানীয় মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে একসঙ্গে গোসল করতে যায় মাহা ও তানহা। গোসলের একপর্যায়ে পুকুরের ঘাট থেকে পা পিছলে দুজনই গভীর পানিতে তলিয়ে যায়।

কিছুক্ষণ পর তানহার নিথর দেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়দের নজরে আসে বিষয়টি। পরে স্বজন ও এলাকাবাসী পুকুরে খোঁজাখুঁজি করে মাহার মরদেহও উদ্ধার করেন।

একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বোরহানউদ্দিন থানার এক উপপরিদর্শক (এসআই) জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এস