গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় স্কুলছাত্রের বাবা ইউনুস মিয়া বাদী মামলাটি দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তরা সবাই মাদক কারবারির সঙ্গে সম্পৃক্ত। তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দুপুরে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে স্কুলছাত্রের গুলিবিদ্ধের ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত থাকা মো. শ্রাবণ (২২) নামের এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে কাটাবিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শ্রাবণ কাটাবিল এলাকার বাসিন্দা।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, গুলিবিদ্ধ শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনাস্থলে থাকা একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গগত, বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকব্য কারবারিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সে। গুলিবিদ্ধ শিক্ষার্থীর ইথান আহমেদ প্রেম (১২) নগরীর কাটাবিল এলাকার বাসিন্দা মো. ইউনুস মিয়ার ছেলে। এদিন রাতে গুলিবিদ্ধ প্রেমের মায়ের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এসময় তিনি তার সঙ্গে থাকা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারকে ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে কঠোর নির্দেশনা দেন।

এস