এসময় গুরুতর আহত অবস্থায় দু’জনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী মোখলেছুর রহমান ব্রাহ্মণপাড়ার ৪নং শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একাধারে একজন সম্মানিত আলেম। তাঁর বাবা ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, শায়খুল হাদিস মাওলানা আব্দুর রহমান (রহ.), যিনি এলাকায় ‘বড় হুজুর’ নামে পরিচিত ছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়,পরিবারের লোকজনদের অশালীন ভাষায় গালমন্দ করে এবং একপর্যায়ে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে মোখলেছুর রহমান ও তাঁর ছেলের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো দা দিয়ে প্রথমে তাঁর ছেলেকে হত্যার উদ্দেশ্যে কোপানো হয়। তাকে রক্ষা করতে গিয়ে মোখলেছুর রহমান নিজেও মাথায় আঘাতপ্রাপ্ত হন। এতে দু’জনই মারাত্মক জখম হন এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে মোখলেছুর রহমানের জামাতা মাওলানা আবদুর রশিদ জামি বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত ও শত্রুতামূলক হামলা। ভুক্তভোগী একজন ধর্মপ্রাণ মানুষ এবং সমাজে সম্মানিত ব্যক্তি। তাঁর ওপর এ ধরনের বর্বর হামলা খুবই নিন্দনীয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, এটি একটি পূর্ব পরিকল্পিত শত্রুতার বহিঃপ্রকাশ।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে—ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

এনএইচ