রোববার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে পুবাইল থানার মেঘডুবি এলাকায় ঢাকা-বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুজুকা বেগম শেরপুরের শ্রীবরদী উপজেলার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর মেয়ে এবং মনির হোসেনের স্ত্রী। ইয়ামনি ছিল তাদের একমাত্র সন্তান। তারা গাজীপুর সদর থানার সালনা বাজার এলাকায় মোস্তফার বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, রাত ১টা থেকে ২টার মধ্যে কোনো একসময় মহাসড়কে একটি অজ্ঞাত গাড়ি মা-মেয়েকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে দুজনই সড়কের ওপর গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুবাইল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তারা আহত মা ও মেয়েকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক পরীক্ষা করে রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইয়ামনিকে বাঁচাতে চিকিৎসকেরা চেষ্টা চালালেও রাত আনুমানিক ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুবাইল থানার এসআই আনোয়ার হোসেন জানান, মা-মেয়ের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি শনাক্ত ও চালককে খুঁজে বের করার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এস