শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ১১ দলীয় ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় তিনি এ দাবি জানান।

পাটওয়ারী অভিযোগ করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার খুন-গুমসহ বিভিন্ন অনিয়মে জড়িয়েছে। এসব কারণে জনগণ সরকারের ওপর ক্ষুব্ধ হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।

সভায় সরকারের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান সরকারও আগের সরকারের মতো ফ্যাসিবাদী আচরণ শুরু করেছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘নব্য ফ্যাসিবাদী’ হিসেবে আখ্যা দেন।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির এই নেতা। বিদ্যুৎমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, দেশে এখন ‘টুকু আসে, টুকু যায়’ কথাটি প্রচলিত হয়েছে। তবে এখন আর ‘টুকু আসে না’ বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারকে পদত্যাগে বাধ্য করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

এস