বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিল্লাত লক্ষ্মীপুরের রামগঞ্জের লামচর ইউনিয়নের হাসনাবাদ এলাকার মুন্সি বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে।
বুধবার দুপুরে নিহত মিল্লাতের বড় ভাই ও রামগঞ্জ পদ্মাবাজারে মদিনা ফার্মেসির স্বত্ত্বধিকারী শরীফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ১০ বছর আগে জীবিকার তাগিদের চাকরির খোঁজে মালয়েশিয়ায় যান মিল্লাত। সেখানে তিনি কুয়ালালামপুরে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার সংসারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
নিহত মিল্লাতের ভাই শরীফ হোসেন বলেন, দীর্ঘ বছর ধরে মিল্লাত বিদেশের মাটিতে রয়েছে। কাজ করতে গিয়ে একটি বহুতল ভবনের ১০তলা থেকে পড়ে গিয়ে সে ঘটনাস্থলেই মারা গেছে। কখনো ভাবিনি এভাবে তার মৃত্যুর খবর শুনতে হবে। আমার ভাই খুব ভালো মানুষ ছিল। পরিবারের কাউকে মানাতে পারছি না। খবর পাওয়ার পর থেকে পরিবারের সদস্যরা আর্তনাদ করছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। কিন্তু ঘটনাটি দুঃখজনক। খোঁজ নিয়ে মরদেহ দেশে আনতে পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।
এস