শুক্রবার (১৯ জুন) সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা চার আরোহী অতর্কিতভাবে নূর ইসলামের ওপর হামলা করে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত চাপাতি, ছুরিসহ ধারাল অস্ত্র দিয়ে তার মুখ, কাঁধ ও হাতে কুপিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক আহত নুরুল ইসলামকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে, ঘাতকদের ধরতে চলছে অভিযান। নেওয়া হবে আইনগত ব্যবস্থাও।

এস