বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীন রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের শমসের নগর ক্যাম্পের সদস্যরা ৬ জন পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন।

খবর পেয়ে রামদাসপুর বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে ওই ৬ জনকে অবস্থান করতে দেখা যায়।

বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বর্তমানে ওই ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এস