বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আব্দুল আজিজ তার নিজের (২৭নং) খিত্তায় অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। ইজতেমা ময়দানে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে।

এ নিয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় তিন মুসল্লি মৃত্যুবরণ করলেন। এইচআর