শুক্রবার খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিচার ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং প্রভাবমুক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। বিচারকদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিগগিরই দেশের সব জেলা বারে আন্তর্জাতিক সহযোগিতায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন শক্তিশালী করা সম্ভব নয়। তাই বিচার ব্যবস্থাকে একটি মর্যাদাপূর্ণ ও আস্থার জায়গায় পরিণত করতে হবে। এ জন্য আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে সরকার কাজ করছে এবং বিচার ব্যবস্থার আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিচার ব্যবস্থার সঙ্গে দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, ন্যায়বিচার নিশ্চিত করা এবং বিচারালয়কে প্রভাবমুক্ত রাখা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল এবং সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজীসহ অনেকে।
এস