হাড় কাঁপানো শীতে কাঁপছে কুড়িগ্রামের মানুষ। আবহাওয়া দপ্তর জানিয়েছে এ জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে।

আজ বুধবার (১৮জানুয়ারি) সকাল ৯টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এ জেলার মানুষের। মধ্যরাত থেকে বৃষ্টির মতো ঝরছে শিশির। এতে চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন তারা।

দিনমজুর আনছার আলী বলেন, শীতের কারণে তারা মাঠে কাজ করতে পারছেন না। ফলে তাদের আয় কমে গেছে। এ ছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্ক মানুষ। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি ও আবহাওয়া পর্যাবেক্ষাণাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া বলেন, কুড়িগ্রামের ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী আরও কয়েক দিন চলমান থাকতে পারে।

এবিএস