গত ১৩ সেপ্টেম্বর উপজেলার মালিপাড়া গ্রামের আরিফুল ইসলাম ও লিজা বেগম দম্পতির প্রথম সন্তান হিসেবে স্থানীয় একটি ক্লিনিকে শিশুটির জন্ম হয়।
জন্মের খবর ছড়িয়ে পড়ার পর শিশুটিকে দেখতে বাড়িতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে শিশুটি বাবা-মায়ের সঙ্গে বাড়িতেই রয়েছে। স্থানীয়দের কয়েকজন জানান, এলাকায় এমন শারীরিক বৈশিষ্ট্যের কোনো শিশুকে তারা আগে দেখেননি।
স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, সাধারণত মানুষের দুই হাত ও দুই পায়ে মোট ২০টি আঙুল থাকে। কিন্তু এই শিশুটির ক্ষেত্রে আঙুলের সংখ্যা ২৮টি। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। ঠোঁটে সামান্য কাটা থাকলেও এ নিয়ে পরিবারটির কোনো দুশ্চিন্তা নেই বলে জানান তিনি।
আরেক স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, আরিফুল ইসলামের প্রথম সন্তান হিসেবে মেয়েশিশুটির জন্ম হয়েছে। এলাকায় এমন শিশুর জন্ম আগে কখনো দেখেননি তিনি।
স্থানীয় আরেক বাসিন্দাও জানান, শিশুটির দুই হাত ও দুই পায়ে মোট ২৮টি আঙুল রয়েছে। জীবনে এই প্রথম এমন শিশুকে দেখেছেন তিনি।
শিশুটির বাবা আরিফুল ইসলাম বলেন, ‘আমার একটি মেয়েসন্তান হয়েছে। সাধারণত শিশুদের ২০টি আঙুল থাকে, কিন্তু আমার মেয়ের ২৮টি আঙুল হয়েছে। তারপরও আমরা সন্তুষ্ট। এ নিয়ে আমাদের কোনো মন খারাপ নেই।’
শিশুটির জন্মকে ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হলেও পরিবার জানিয়েছে, তারা সন্তানকে স্বাভাবিকভাবেই গ্রহণ করেছেন।
এস





