বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে মূল সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য দিচ্ছেন। অন্যদিকে, মঞ্চের সামনের মাঠে জমায়েত হচ্ছেন সাধারণ কর্মী-সমর্থকরা।
সালথা উপজেলা থেকে আগত এনসিপি কর্মী মো. আরিফ হাসান বলেন, “আমি সকাল ১১টার দিকে এখানে এসেছি। কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনতেই অপেক্ষা করছি।”
ফরিদপুর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জাহিদ জানান, “দুপুর ১টার দিকে পথসভা শুরু হবে। কেন্দ্রীয় নেতারা এখনো আসেননি। স্থানীয় নেতারা উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন, আমরা কেন্দ্রীয় নেতাদের অপেক্ষায় আছি।”
নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ সদস্যদের দিয়েই নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, অন্য জেলা থেকে অতিরিক্ত জনবল আনার প্রয়োজন হয়নি।”
সমাবেশ ঘিরে ফরিদপুরে রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি কড়া নিরাপত্তা ব্যবস্থাও পরিলক্ষিত হচ্ছে।
এনএইচ