রোববার (১২ অক্টোবর) ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন—কালকিনি উপজেলার মো. সলেমান সরদারের ছেলে মো. বাবু সরদার (২৫) ও পশ্চিম মিনাজদি গ্রামের লুৎফর সরদারের ছেলে শাকিল সরদার (২০)।
ভুক্তভোগী ইমাম হাবিবুর রহমান হাবিব জানান, গত ২৩ সেপ্টেম্বর জোহরের নামাজের পরে তিনি মসজিদের মিম্বারে মোটরসাইকেলের চাবি রেখে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে তার রাল রঙের পালসার মোটরসাইকেলটি চুরি হয়। পরে তিনি থানায় জিডি করেন।
শুক্রবার দুপুরে তিনি অন্য একটি মোটরসাইকেল নিয়ে মাদারীপুর তেলের পাম্পে গেলে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ দুই চোরকে দেখেন। চোররা পালানোর চেষ্টা করলে তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। মোটরসাইকেলসহ দুই চোরকে মাদারীপুর স্টেডিয়ামের কাছে ধরে থানায় হস্তান্তর করা হয়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, “চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। চুরির মামলায় তাদের রোববার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। চুরির সঙ্গে অন্য কোনো সংঘবদ্ধ চোর চক্র জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”
এনএইচ