নিহতরা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম (৩৫) পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য মঙ্গলবার সকালে স্ত্রী ও দুই সন্তান নিয়ে মোটরসাইকেলে রওনা দেন। পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও তাদের এক ছেলে নিহত হন। গুরুতর আহত মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাতীবান্ধা হাইওয়ে থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, মোটরসাইকেলে চার জন আরোহী ছিলেন। তাদের মধ্যে তিন জন মারা গেছেন এবং অন্যজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা সাবিনা বলেন, ঘটনাস্থলেই দুর্ঘটনার শিকার নারী মারা গেছেন। আর হাসপাতালে অন্য দুই জন মারা যান। আরেক শিশুকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএম