বুধবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করে। এসময় নকল করার দায়ে তাদের বহিষ্কার করেন। এ ঘটনায় কক্ষ পরিদর্শক ৫ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।
কেন্দ্র সচিব মাসুদ পারভেজ শিক্ষক অব্যহতির সত্যতা নিশ্চিত করে বলেন নকলের দায়ে তাদের অব্যাহতি প্রদান করা হয়। তিনি আরো জানান বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে নাউরী আদর্শ কলেজের ৬ জন অনিয়মিত ছাত্র-ছাত্রী ও নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের একজন নিয়মিত ছাত্রী। কেন্দ্রে প্রবেশের সময়ে তাদের শার্টের মধ্যে লিখে আনেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, কেন্দ্র পরিদর্শনের সময় হাতে-নাতে নকল পাওয়ায় সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এমএম