রবিবার বিকেলে মাগুরা-ঝিনাইদহ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা যায়,রবিবার বিকালে তারা মাগুরা শহর থেকে একটি মটর সাইকেলে চড়ে গ্রামের বাড়ি ফিরছিলেন।
পথে মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর হাওড় এলাকায় বিপরীত দিক থেকে ছুটে আসা দ্রুতি পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জয় এবং রবিনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত সাজিমকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাগুরায় যাত্রীবাহী পরিবহনের চাকায় পিষ্ট হয়ে (১৯), জয় (২০) এবং রবিন (২০) নামে তিন কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত সাজিম কাশিয়াডাঙ্গা গ্রামের বকুল হোসেনের ছেলে, জয় বরইচারা গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে এবং রবিন হাজিপুর গ্রামের লাল মিয়ার ছেলে। গুরা হাইওয়ে পুলিশের এসআই সিদ্ধার্থ সাহা জানান, ঘাতক পরিবহনটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। কলেজ শিক্ষার্থীদের মৃত্যুতে তাদের স্ব স্ব এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএম