একই সঙ্গে তাকে ৩ নম্বর কূর্শা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি সাংগঠনিক, সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন এবং নতুন সাংগঠনিক দায়িত্ব পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কূর্শা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে এ মনোনয়ন নতুন আলোচনা তৈরি করেছে।