বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মীর শাহে আলম বলেন, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশের চার কোটি পরিবারকে আনা হবে। এ কার্ড পেতে কাউকে ঘুষ দিতে হবে না। পর্যায়ক্রমে দেশের সব পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন। এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত।’
বাঁশখালীর সাম্প্রতিক বন্যা পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালের জলোচ্ছ্বাসের পর এ অঞ্চলের মানুষ বড় ধরনের কোনো দুর্যোগের মুখোমুখি হয়নি। সম্প্রতি আকস্মিক ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে।
সরকারের পক্ষ থেকে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘে ভাষণ দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন মীর শাহে আলম। তিনি বলেন, তারেক রহমানের বাবা ও মা জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভাষণ দিয়েছেন। এবার তারেক রহমানও জাতিসংঘে ভাষণ দেবেন। এটিকে তিনি একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এস





