বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র।
স্থানীয়দের ভাষ্য, বুধবার সকালে বাড়ির পাশের পাটখেতে আনোয়ার প্রভু ও তার ছেলে নিমাই পাট কাটতে যান। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ইউপি সদস্য কবিন্দ্র বলেন, পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে বাবা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান। খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এমএম