নওগাঁ:
নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে বোরো ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়। নিহতরা হলেন পারইল গ্রামের আক্কাস ফকির (৬০) ও তারেক (২২)। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কাজ করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান।
কুড়িগ্রাম:
কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকায় পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৩) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, বৃষ্টির মধ্যে মাছ ধরতে গেলে তিনি বজ্রপাতে মারা যান।
নাটোর:
নাটোরের লালপুর উপজেলার সিরাজীপুর এলাকার একটি ইটভাটায় বজ্রপাতে এসকেন আলী ভোলা (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই নারী শ্রমিক আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পৃথক এসব ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এস