রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার সময় উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।
মৃত শহিদুল ইসলাম পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন।
পীরগঞ্জ থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, গভীর রাতে পীরগঞ্জ থানার একদল পুলিশ সদস্য গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে সেনুয়া গ্রামে অভিযানে যান। সেখানে এক আসামিকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে তোলার সময় শহিদুল ইসলাম হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।
এমএম