বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'রাজাকার' বলায় দিনাজপুরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।

সোমবার দুপুরে দিনাজপুরের প্রথম শ্রেণীর জুটিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-১ এর বিচারক তহিদুল ইসলাম চৌধুরী মামলাটি আমলে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেন।

৫০০,৫০১ ও ৫০২ ধারায় এ এ মামলা দায়ের করেছেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুন কান্তি রায় সিটন।

এ মামলায় বাদী পক্ষের বিচারক ছিলেন, এডভোকেট শামসুর রহমান পারভেজ, এডভোকেট হাসান ইমাম নয়ন ও এডভোকেট লায়লা আঞ্জুমান বানু।

এআর