মৌলভীবাজারের রাজনগর উপজেলার এমপির বাজার এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ রুবেল আহমদ (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) ভোরে তাকে আটক করা হয়।
রুবেল আহমদ উপজেলার দিশালোক গ্রামের দুদু মিয়ার ছেলে।
রাজনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ মিয়া জানান, রুবেল দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। খবর পেয়ে ভোরে এমপির বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ রুবেলকে আটক করে পুলিশ।
আপদিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় হেরোইনসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
রোববার (১৩ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সারাংপুর ইটভাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শাহাবুল ইসলাম (২০) ও কাওসার আলী (২১)। দু’জনেই গোদাগাড়ীর পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পশ্চিম কোদালকাটি গ্রামের বাসিন্দা।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহাবুল ও কাওসারকে হেরোইনসহ আটক করা হয়।
এআই/





