আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর ঢাকা কলেজের শিক্ষার্থী আবু হাসান এর হদিস মিলছে না বলে অভিযোগ করেছে তার পরিবার।

নিখোঁজ হাসানের বাবা যশোরের ঝিকরগাছার মো: লিয়াকত আলীর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বার্তায় এ অভিযোগ করা হয়।

প্রেস বার্তায় পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে, শনিবার সকাল ৮:০০ টার দিকে সকালের নাশতা করতে বের হলে কলাবাগান বাসস্টান্ড থেকে কলাবাগান থানা পুলিশ সন্দেহজনকভাবে তাকে গ্রেফতার করে।

পরিবারের আরও দাবি, তাদের জানা মতে সে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় । এর পর থেকে থানাসহ বিভিন্ন স্থানে খোজ নিয়েও তার কোন হদিস মেলেনি। পরিবার তার বিষয়ে ভীষন ভাবে উদ্বিগ্ন ও নানা প্রকার আশংকায় রয়েছে।

ঘটনার পর থেকেই হাসানের পরিবারের সদস্যরা তার বিষয়ে ভীষনভাবে উদ্বিগ্ন ও নানা প্রকার আশংকায় রয়েছে বলেও প্রেস বার্তায় বলা হয়।

নিখোঁজ আবু হাসান, মু.লিয়াকত আলী ও রোকেয়া খাতুনের ছেলে। তার গ্রামের বাড়ি ঝিকরগাছা, যশোর। তিনি ঢাকা কলেজে হিসাব বিজ্ঞানের মাস্টার্স পার্ট-১ এর ছাত্র।

এদিকে, আবু হাসান বর্তমানে ডিবি হেফাজতে আছে বলে একটি সূত্রে জানা গেছে। তবে এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে ডিবির মিডিয়া সেন্টার থেকে এ সি এসকে খায়রুল ইসলাম টাইমনিউজবিডিকে জানান, এ নামে কারো আটক থাকার খবর তার জানা নেই। 

ডিবি কন্ট্রোল রুমে যোগাযোগ করা হলে এস আই রফিকুল টাইমনিউজবিডিকে জানান, এ বিষয়ে কোন ধরনের তথ্য তিনি দিতে পারবেন না।

এআই, কেবি