সাবেক গণপূর্ত মন্ত্রী ও ঢাকা মহানগর বিএনপি আহবায়ক মির্জা আব্বাস ও বর্তমান সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদক উপ-পরিচালক যতন কুমার রায় আগামী ১২ অক্টোবর সকাল ১০টায় দুদক কার্যালয়ে হাজির জবার জন্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস এবং বর্তমান মন্ত্রী শাহজাহান খানকে এ তলবি নোটিশে বলা হয়েছে।

জানা যায়, ২০০৬ সালে চারদলীয় জোট সরকার রাজধানীর পল্ল­বীতে শাহজাহান খানের নেতৃত্ব গঠিত একটি সমিতির নামে সরকারি জমি বরাদ্দের আবেদন করা হয়।কিন্তু তৎকালীন সরকারের গ্রহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস এবং সাবেক প্রতি মন্ত্রী আলমগীর কবির আওয়ামীলীগ নেতা শাহজাহান খানদের আবেদন বাতিল করেন।

একই সঙ্গে জাতীয়তাবাদী সমর্থিত ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অনুকূলে ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে প্রায় ৭ একর বরাদ্দ দেন। ওই জমির বাজারমূল্য প্রায় ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা ।ফলে সরকার ১ হাজার ৫৫২ কোটি ৫০ হাজার ৯০০ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।এ বিষয়ে তৎকালীন সরকারি দায়িত্বে নিয়োজিত এসব কর্মকর্তাকে তলব করা হয়েছে।

জানা যায়, গত ৬ মার্চ মাহবাগ থানায় দুদক বাদী হয়ে ওই সমিতির নামে জমি বরাদ্দে নানা অনিয়ম এবং দুনীতির অভিযাগে সাবেক গৃহায়ণ প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ সরকারের ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওই মামলার বাকি আসামিদের রয়েছেন ,সাবেক উপপরিচালক ভুমি সম্পদ ব্যবস্থাপক কর্তৃপক্ষ ও বর্তমান সদস্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ মো.আজহারুল হক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কোষাধ্যক্ষ মনসুর আলম এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের হিসাবরক্ষণ কর্মকর্তা মতিয়ার রহমান।

এদিকে গত ১৪ সেপ্টম্বর. দুদকের তদন্ত কর্মকর্তা যতন কুমার রায় ওই মামরার তদন্তে বিএনপি নেতা ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিসহ ২৩জনকে তলব করেন। ইতোমধ্যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মো.গোলাম নবী এবং সাবেক জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক পরিচালক মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদ করেন।

নোটিশ প্রাপ্তদের মধ্যে রয়েছেন, গৃহায়ন ও গণ পূর্ত মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিজন কান্তি সরকার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুল বারী খান, সাবেক চেয়ারম্যান এটিএম আতাউর রহমান, সাবেক বোর্ড সদস্য খালেকুজ্জামান, সাবেক বোর্ড সদস্য ইকরামুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রাকৌশলী সুলতান আহমেদ, পূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারি সচিব বেঞ্জামিন হায়দার, গৃহায়ন কর্তপক্ষের সাবেক উপ-পরিচালক (কর্তমানে বোর্ড সদস্য) মোঃ আজহারুল হক, হিসাব সহকারি মোঃ মতিয়ার রহমান এবং সাবেক ক্যাশিয়ার মনসুর আলম প্রমুখ।

ঢাকা, একে, ২২ সেপ্টম্বর. টাইমনিউজবিডি.কম,এসআর