বিআরটিসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার খান কামালউদ্দিনের নিয়োগে দুর্নীতির অভিযোগে অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হুমায়ুন কবির এবং মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
রোববার দুদকের উপ-পরিচালক মোঃ হামিদুল হাসান তাদের জিজ্ঞাসাবাদ করেন। বিআরটিসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার খান কামালউদ্দিনের নিয়োগ বিজ্ঞপ্তিবিহীন নিয়োগ, অবৈধ পদোন্নতি ও দুর্নীতির অনুসন্ধান প্রক্রিয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করেন। কারণ এ ২ আমলা আগে যোগাযোগ মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।
একে/এসএইচ





