হরতাল-অবরোধে সহিংসতার ঘটনায় শাহবাগ ও রমনা থানার তিন মামলায় জামিন নিতে হাইকোর্টে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ জামিন আবেদন শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে এই মামলাগুলোতে হাইকোর্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হয়রানি ও গ্রেফতার না করার নির্দেশ দিয়েছিলেন।
এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির কাছে গেলে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন।
মির্জা ফখরুল ইসলামের পক্ষে আজ আদালতে শুনানি করবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মাদ অলী, সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]