আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানীর শ্যামপুর এলাকায় বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার  নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
১০ দিনের মধ্যে এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল-হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট  বেঞ্চ এক রিট আবেদনের প্রেক্ষিতে এসব আদেশ দেন।
বুড়িগঙ্গা নদীর দূষণ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে ওই রিট দায়ের করে। এ নিয়ে আদালতে শুনানি করেন এডভোকেট মনজিল  মোরসেদ।
সুপ্রিমকোর্টের কয়েক দফা  নির্দেশনা সত্ত্বেও নদী রক্ষায় যথাযথ পদক্ষেপ না নেয়ায় পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ও আদেশ বাস্তবায়ন বিষয়ক পরিচালককে আগামী ৫ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকা, ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//টিআই/এআর