বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান অর্থ পাচার মামালায় সুপ্রিমকোর্টে আপিল করে নি:শর্ত খালাস পাবেন মর্মে প্রত্যাশা করেছে ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিল।
সুপ্রিমকোর্টের আইনজীবীদের এ সংগঠনটি আরো আশা করছে অর্থ পাচার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি সুপ্রিমকোর্টে টিকবে না। তিনি এ মামলায় আইনি লড়াই করে ন্যায় বিচার পাবেন বলেও আশা সুপ্রিমকোর্টের আইনজীবীদের এ সংগঠনের।
তারেক রহমান এ মামলায় খালাস পেয়ে দেশ মাটি ও মানুষের পক্ষে ভুমিকা রাখবেন বলে আশা ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের।
শনিবার বার বিকেলে তারেক রহমানের বিষয়ে বিবৃতি পাঠায় এ সংগঠনটি। সংগঠনের পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেন অ্যাডভোকেট এসএম জুলফিকার আলী জুনু।
সংগঠনের পক্ষে পাঠানো বিবৃতি প্রদানকারীরা হলেন, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, এস এম জুলফিকার আলী জুনু, শফিউল্লাহ, মহিবউল্লাহ মারুফ, মোসলেম উদ্দীন, চেমন আক্তার, সুলতান মাহমুদ, তাহেরুল ইসলাম, মশিউর রহমান, সাবিনা ইয়াসমিন, হাদিউল ইসলাম মল্লিক, রাশিদা আলিম ঐশী, কবির হোসেন, আশিকুর রহমান, আকবর হোসেন, এমদাদুল হক, আরিফুল ইসলাম, নাসিমুল হাসান, নাজমুল হাসান, শেখ আব্দুস সালাম, হোসাইন আহমেদ আশিক, আবদুস সামাদ আজাদ, সামসুল ইসলাম মুকুল, নিজাম উদ্দিন, মজুমদার, আবদুল হান্নান খন্দকার, শিকদার জাহিদ, মোতাহার হোসেন, শওকত উল্লাহ খান, শেখ আব্দুস সালাম, ওয়ালিউল ইসলাম, শফিকুল ইসলাম ও আসাদুজ্জামান।
এছাড়াও হেমায়েত বাদশা, ইকবাল হোসাইন শেখ, আব্দুল্লাহ-আল-মামুন, হাবিবুর রহমান, ফারজানা সুলতানা সাথী, নাসরিন হেনা, শান্তা খন্দকার, উম্মে শাহিদা, মো. আব্দুল হালিম, মো. তানজীদ সিরাজী, মোজাম্মেল হক হিমু, সাইফুজ্জামান তুহিন, জাকারিয়া স্বপন, কবির হোসাইন, ফেরদৌস, মোজাম্মেল হক হিমু, সাইফুজ্জামান তুহিন, জাকারিয়া স্বপন, কবির হোসাইন, ফেরদৌস মোল্লা, আসলাম হোসেন, আব্দুল্লাহ-আল-মামুন, বুলবুল আবু সাঈদ শামীম, মাহবুবুর রহমান রুপম, নাসরীন ফেরদৌস, নাজনীন, মোঃ উজ্জল, সাব্বির হোসেন, রাশেদুল হাসান, রায়হান আলম, প্রসেনজিৎ সরকার, রবিউন-নাহার, মোছা. হোসনে আরা, মোঃ আরিফ হোসেন, মাহফুজুর রহমান, আব্দুল আওয়াল, নুরুদ্দীন জামিল, রাকিবুল হাসান, তানজীদ সিরাজ, মন্টু আলম, মোঃ ইকরাম হোসেন, মনির হোসাইন, দেলোয়ার হোসাইন, মনির উদ্দীন, মাহবুব আলম, আখতারুল হোসাইন, রোকন উদ্দীন, শহিদুল ইসলাম, ইমন, ইসমাইল হোসেন, ফজলুর রহমান, কাজী তন্ময়, রেশমা, আ. মতিন, মমিন মিয়া, আমিনুল ইসলাম, রেজাউল করিম, ফুয়াদ, বোরহান মিয়া, জাকারিয়া, মুনির উদ্দীনসহ ১৫১ জন আইনজীবী।
এফএফ





