সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত ৭ বছরেও শেষ না হওয়ায় তার ব্যাখ্যা দিতে মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট।

রোববার (২০ অক্টোবর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে আগামী ৬ নভেম্বর আদালতে হাজির হয়ে এবিষয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মামলার এক আসামি তানভীরের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে তানভীরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতির সাগর সরোয়ার ও মেহেরুন রুনী। বর্তমানে এই মামলার তদন্ত করছে র‍্যাব।

এমবি