নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৯ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রমনা থানার মামলার অভিযোগ গঠন শুনানির নির্ধারিত দিন আজ (মঙ্গলবার) মির্জা ফখরুল নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় আদালতে হাজির হতে না পারায় তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ সময়ের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ দিন ধার্য করেন।

২০১৩ সালের ২ মার্চ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

২০১৪ সালের ৫ জুলাই গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক দীপক কুমার দাস বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রবিষয়ক সহ-সম্পাদক সুলতাল সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও ছাত্রদলের সাবেক সম্পাদক হাবীবুর রশিদ হাবীবসহ ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

এআই