বাংলাদেশ পেট্টোলিয়াম করপোরেশন (বিপিসি) হাজার কোটি টাকা লোকসানের নামে লোপাটের অভিযোগ অনুসন্ধানে ৩  বিদেশী সার্ভে প্রতিষ্ঠানের ২৫ কর্মকর্তাকে তলবি  নোটিশ পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রতিষ্ঠান ৩টি হলো- এসজিএস, ইন্টারটেক এবং রয়েল।
অভিযোগ রয়েছে, ওশান লস (সমুদ্রে পরিবহণজনিত লোকসান) কম-বেশি দেখিয়ে বিপিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা এই অর্থ আত্মসাৎ করেন।
আগামীকাল  সোমবার দুদকের উপপরিচালক যতন কুমার রায়ের স্বাক্ষরে ওই ৩ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ২৫ কর্মকর্তাকে সাক্ষ্য দেয়ার জন্য এই তলবি নোটিশ পাঠানো হচ্ছে বলে জানা গেছে।
দুদক সূত্র জানায়, আমদানিকৃত জ্বালানি তেলের বিপরীতে গত এক দশকে অতিরিক্ত মূল্য পরিশোধ করা হয়েছে  কয়েক হাজার কোটি টাকা। যে তেল  জাহাজ থেকে  খালাসই হয়নি, তার-মূল্য শোধ করা হয়েছে কর্তৃপক্ষকে। তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশ করে এ অর্থ হাতিয়ে নিয়েছেন বিপিসি’র কর্মকর্তারা। অভিনব কায়দায় অর্থ হাতিয়ে নেয়ার বিষয়টি অনুসন্ধান করছে দুদক।
[b]ঢাকা, একে, ৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ

[/b]