হাইকোর্টের নির্দেশ অমান্য করে গভীর রাতে মোহাম্মদপুরে জাকের ডেইরী ফার্মের মূলগেটে বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত বর্জ্যের স্তুপ তৈরি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্ন কর্মকর্তারা। ফলে ওই এলাকার লোকজন রাস্তায় বের হতে পারছেন না বলে জানা যায়।
এব্যাপারে জাকের ডেইরী ফার্মের মালিক আনোয়ার হোসেন প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন এঅভিযোগ তোলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিশিষ্টমুক্তিযোদ্ধা এম গফুর এবং কামাল হোসেন প্রমুখ।
আনোয়ার হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ২২জুন রাতে ডিএসসিসির পরিচ্ছন্ন পরিদর্শক সাধন বাবুর ও বর্জ্যসংগ্রহকারী সিরাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মোহাম্মদপুর ভেড়ীবাধ এলাকায় জাকের ডেইরী ফার্মের মূলগেটের পুরো এলাকায় ময়লা আর্বজনার স্তুপ বানিয়েছে।
তিনিবলেন, ডিএনসিসির কতিপয় অর্থলোভী কর্মকর্তা এবং কতিপয় অসৎ ব্যবসায়ীচক্র পরিকল্পিতভাবে তার ‘জাকের ডেইরী ফার্মটি’ ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত।
আনোয়ার হোসেন লিখিত বক্তব্যে বলেন, তার কাছে নানা ভাবে মোটা অঙ্কের উৎকোচ দাবি করেছে। কিন্তু তাদের দাবি পূরণে অপারগতা প্রকাশ কারায় সিটি করপোরেশনের লোকজন আরও ক্ষিপ্ত হয়েছেন।তারা অগামী রমজান মাসে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে জেলজরিমানাসহ কঠোরসাজা দেয়ার হুমকি দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাধ্য হয়ে গত বছরের ২২জুলাই হাইকোর্টে রিট পিটিশন নং-৭৪৩২/১৩ দায়ের করেন। বিচারপতি মো. মিরাজ হোসেন এবং বিচারপতি মো. খোরশেদ আলমের বেঞ্চ শুনানি শেষে প্রথমে জাকের ডেইরী ফার্মের গেটের কাছে ৪মাসের জন্য ময়লা ফেলার উপর নিষেধাজ্ঞা জারি করেন।
কিন্তু সিটি করপোরেশনের কর্মকর্তারা এনিষেধাজ্ঞা অমান্য করায় তিনি আবার হাইকোর্টে পিটিশন নং-১২১/১৪ দায়ের করেন। গত ২১মে বিচারপতি মো. মিরাজ হোসেন এবং বিচারপতি মো. খোরশেদ আলমের বেঞ্চ শুনানি শেষে সিটি করপোরেশন এবং মোহাম্মদপুর থানার অফিসার ইন চার্জের (ওসি) বিরুদ্ধে রুল জারি করেন। আগামী ২৭জুলাই কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, এর জবাব চেয়েছেন আদালত।
এদিকে আদালতের এ আদেশ জারির পর তারা আরও ক্ষিপ্ত হয়ে গত ২২ জুন রাতে জাকের ডেইরী ফার্মের গেটে বর্জ্যের স্তুপ বানিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ঢাকা, একে, ২৬জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





