ঢাকায় ইতালির নাগরিক চেজার তাভেল্লা হত্যা মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ সাত জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ কথা জানায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান জানান, সোমবার ঢাকার মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয়।

গত বছরের ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালির ত্রাণকর্মী চেজার তাভেল্লা।

প্রায় এক মাস পর ২৬ অক্টোবর হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে মিনহাজুল আরেফিন রাসেল, রাসেল চৌধুরী, তামজিদ আহম্মেদ রুবেল এবং শাখাওয়াত হোসেন নামে চারজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ, যারা সবাই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

আর কাইয়ুমের ভাই মতিন ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল থেকে ৪ নভেম্বর রাতে গ্রেফতার হন বলে জানায় পুলিশ।

তাভেল্লা হত্যাকাণ্ডের পর ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছে বিবৃতি দেয় বলে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্সের দাবি।

এমআর