জাল দলিলের মাধ্যমে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের মামলার আসামি কোয়ালিটি টিম্বার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মচারী মো. কামরুজ্জামানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জানা যায়, দুদকের উপ পরিচালক মো.মশিউর রহমানের  আজ সোমবার স্বাক্ষরিত এক লতবি নোটিশে কোয়ালিটি টিম্বার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মচারী মো. কামরুজ্জামানকে আগামী ২৮ অক্টোবর সকাল ১০ টায় দুদকে হাজির হতে বলা হয়েছে।

দুদক গত ৪ আগস্ট আসামির বিরুদ্ধে ২ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ১৪ টাকা আত্মসাতের অভিযোগে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা নং-৩ দায়ের করে।

আর ওইমামলার তদন্তে দুদকের এ কর্মকর্তা আসামি কোয়ালিটি টিম্বার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মচারী মো. কামরুজ্জামানকে প্রথমে গত ৩০ সেপ্টেম্বর তলবি নোটিশ পাঠান। ওই নোটিশে মো. কামরুজ্জামানকে ১৫ অক্টোবর সকাল ১০ টায় দুদকে হাজির হতে বলা হয়েছিল। কিন্ত আসামি মো. কামরুজ্জামান ওই দুদকে আসেননি। এমনকি  দুদক থেকে সময় নেননি। যারফলে দিবতীয় দফা তলবি নোটিশ পাঠানো হয়েছে।

জানা যায়, প্রতারক  জালিয়াত মো. কামরুজ্জামানের স্থায়ি ঠিকানা; ফরিদপুর জেলার নগরকান্দা থানার শর্শা গ্রামে। তার পিতার নাম; আতিকুর রহমান। ঢাকায় তার  ঠিকানা ২টি, ১১৯ পশ্চিম নাখালপাড়া, বি-৪ ব্যাংকার্স রোড তেজগাঁও ঢাকা এবং ২৫৮ পশ্চিম নাখালপাড়া তেজগাঁও ঢাকা। তলবি নোটিশ তার সব ঠিকানায় পাঠানো হয়েছে।

একে