দীর্ঘ ১০ বছরেও একটি হত্যা মামলায় সাক্ষী হাজির করতে না পারায় ঢাকা মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) ও সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি)-কে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমাবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এই দুইজনকে ৪ মার্চ সাক্ষী হাজিরে বিলম্বের কারণ লিখিতভাবে দাখিল করে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।
আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মো.সিরাজুল হক। অপর দিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট গাজী মো.মামুনুর রশিদ।
১৯৯৯ সালের ৩০ মে রাজধানীর শাহজানপুর রেলওয়ে কলোনীতে ওষুধ কোম্পানীর কর্মকর্তা শামীম সোবহানকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
একইদিন এ ঘটনায় শামীমের ছোট ভাই মোহাম্মদ সাঈদুল ওই এলাকার সন্ত্রাসী কাশেমসহ তার দলের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২০০২ সালের ২৫ অক্টোবর অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ম আদালত অভিযোগ গঠন করেন। কিন্তু ১০ বছর পেরিয়ে গেলেও রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী উপস্থিত করতে পারেনি।
দীর্ঘ সময়ে মামলার সাক্ষী হাজির করতে না পারার অভিযোগ এনে গত ৯ ফেব্রুয়ারি এ মামলার আসামি দত্ত বাবু ওরফে আনিসুজ্জামান মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন। এই আবেদনের প্রাথমিক শুনানি শেষে মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের তলব করেন হাইকোর্ট।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ১৭ জিই (টাইমনিউজবিডি.কম)[/b]
অপরাধ
মহানগর পিপি ও এপিপিকে হাইকোর্টে তলব
দীর্ঘ ১০ বছরেও একটি হত্যা মামলায় সাক্ষী হাজির করতে না পারায় ঢাকা মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) ও সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি)-কে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।





