বিষয়টি বুঝতে পেরে গা-ঢাকা দেয় অভিযুক্ত যুবক মহিবুল।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্ত নগর একতা এক্সপ্রেস ট্রেনে পার্বতীপুরে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
তথ্যপ্রযুক্তির সহযোগিতায় মহিবুলের ট্রেন যাত্রার বিষয়টি জানতে পেয়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা ট্রেনে থাকা রেল পুলিশের সহযোগিতায় তাকে শনাক্ত করা হয়। পরে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর স্টেশন এলাকা থেকে তাকে আটক করে।
আটক যুবক পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের হাদীউজ্জামানের ছেলে। মহিবুলের বাবা পেশায় একজন ফল ব্যবসায়ী।
তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ৩ নম্বর। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন তিনি।
দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) রফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই আটক মহিবুলকে ডিএমপি ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
এমএম