প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান ড. কাজী ফারুক আহম্মেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা যায়, সম্প্রতি দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাদেরকে প্রশিকার কাজী ফারুক আহম্মেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, মানবিক উন্নয়ন কেন্দ্রের (প্রশিকা ভবন, আই/১-গ, সেকশন-২, মিরপুর, ঢাকা) চেয়ারম্যান ড. কাজী ফারুক আহম্মেদসহ ১০ জনের বিরুদ্ধে প্রতারণামূলকভাবে ৭ লাখ ৬৭ হাজার ৩৫৪ টাকা আত্মসাতের অভিযোগ দুদকে আসে। আর ওই অভিযোগ যাচাই বাছাই কমিটি অনুসন্ধানের জন্য অনুমতি নেয় কমিশনের। পরে কমিশনের অনুমতি পর অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয় দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাদের।
একে
অপরাধ
প্রশিকার কাজী ফারুকের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান ড. কাজী ফারুক আহম্মেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।