আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন তার আইনজীবীরা।
ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনের প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।
আজ (০৯ ডিসেম্বর) রোববার হাইকোর্টে খালেদা জিয়ার পৃথক ৩টি রিট করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ব্যারিস্টার নওশাদ জমির।
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চে এই রিটের শুনানি সোমবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্ত অবৈধ। এই কারণে রিট করা হয়েছে। ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসন থেকে দলীয় মনোনয়নপত্র নেন খালেদা জিয়া।
এর আগে শনিবার প্রার্থিতা ফিরে পেতে কারাবন্দি খালেদা জিয়ার করা আপিল নামঞ্জুর করে দেয় নির্বাচন কমিশন (ইসি)।
সাজাপ্রাপ্ত হওয়ার কারণে ৩টি আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে তার আনইজীবীরা ইসিতে আপিল করে সেখানেও তার মনোনয়পত্র অবৈধ ঘোষণা করে।
এমবি





