কোন কর্তৃত্ববলে রাশেদ খান মেনন একই সময়ে সরকারের মন্ত্রী এবং তিন শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান তা জানতে চেয়ে উকিল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।
বৃহস্পতিবার সকালে ডাক ও রেজিস্ট্রি যোগে এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানান আইনজীবী ইউনুস আলী আকন্দ।
২৪ ঘন্টার মধ্যে উক্ত নোটিশের জবাব না দিলে আগামী রোববার হাইকোর্টে রিট করা হবে বলে জানিয়েছেন আইনজীবী।
পাঠানো নোটিশে বলা হয় বাংলাদেশ সরকারের বিমান ও পর্যটন মন্ত্রী একই সময়ে তিনি আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, ভিকারুন্নিসা নুন স্কুল এ্যান্ড কলেজ ও উইলস লিটলস ফ্লাউয়ার স্কুল এ্যান্ড কলেজের চেয়ারম্যান পদে বহাল রয়েছেন।
সংবিধানের ১৪৭ এর (৩) অনুযায়ী সরকারের মন্ত্রী, বিচারপতি ও রাষ্ট্রপতি একই সময়ে লাভজন কোন পদে থাকতে পারবে না।
তিনি একই সময়ে ২০০৮ সাল থেকে আজ পর্যন্ত উক্ত তিন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং বর্তমানে সরকারের মন্ত্রীও হয়েছেন। কিন্তু তিনি ওইসব প্রতিষ্ঠানের পদ থেকে সরেননি। তাই তার বিরুদ্ধে জনস্বার্থে উকিল নোটিশ পাঠিয়েছি।
ঢাকা, কেএ, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





