তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদা আক্তারের জামিন বাতিল করে ১৫ দিনের মধ্যে তাকে হাকিম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে ঢাকার জেলা ও দায়রা জজ আদালত।
এছাড়া জামিনের বিষয়ে পদ্ধতিগত ত্রুটির কারণে ২ বিচারিক হাকিমের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছে।
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১২ জন নিহত এবং দুই শতাধিক শ্রমিক আহত ও দগ্ধ হন।
ওই ঘটনার মামলায় গত ২২ ডিসেম্বর তাজরীন চেয়ারম্যান মাহমুদা, তার স্বামী ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনসহ ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি, যাতে দণ্ডবিধির ৩০৪ ও ৩০৪ (ক) ধারা অনুযায়ী ‘অপরাধজনক নরহত্যা’ ও ‘অবহেলার কারণে মৃত্যুর’অভিযোগ আনা হয়।
দেলোয়ার ও তার স্ত্রী মাহমুদা ৯ ফেব্রুয়ারি আদালতে আত্মসমর্পণ করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলাম তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরদিন ঢাকার মুখ্য বিচারিক হাকিম ইসমাইল হোসেন শর্তসাপেক্ষে মাহমুদাকে জামিন দিলেও দেলোয়ারের আবেদন নাকচ করেন।
ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
অপরাধ
তাজরীন চেয়ারম্যানের জামিন বাতিল
তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদা আক্তারের জামিন বাতিল করে ১৫ দিনের মধ্যে তাকে হাকিম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে ঢাকার জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া জামিনের বিষয়ে পদ্ধতিগত ত্রুটির কারণে ২ বিচারিক হাকিমের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছে।





