২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পাটির (সিপিবি) সমাবেশ চলাকালে বোমা হামলায় তিনজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় মুফতি আবদুল হান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ ইমরায়ুল কায়েস অভিযোগ গঠন করে স্বাক্ষীর জন্য ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন। যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন তারা হলেন- মুফতি আবদুল হান্নান, আরিফ হাসান সুমন, আবদুল হান্নান, মাওলানা সাব্বির, মাওলনা শেখ ফরিদ। তাদের করাগার থেকে আদালতে আনা হয়।

অন্যদিকে, আবদুল হাই, শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম বদর, ইসহাক, মাহাবুব মুস্তাকিম, আনিসুর মুরসালিন ও সিরাজুল ইসলাম পলাতক রয়েছেন।

২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির সমাবেশ চলাকালে বোমা হামলায় আবুল হাসেম, হেমাঙ্গসু মণ্ডল ও মোক্তার হোসেন নিহত হন। এ ঘটনা মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়।

২০১৩ সালের ২৬ নভেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই