সড়ক ও জনপদ বিভাগের (সওজ) সাবেক প্রধান প্রকৌশলী ফজলুল হকের ছেলে এসএম ফাইজুল হকের বিরুদ্ধে প্রায় ১ কোটি ৬১ লাখ টাকার অবৈধ সম্পদের মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে রমনা মডেল থানায় ২০০৪ সালের দুদক আইন ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি করেন।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি ফাইজুল হকের বিরুদ্ধে ১ কোটি ৬০ লাখ ৮৪ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত (অবৈধ)সম্পদ অর্জন ও তথ্য গোপনের সুনিদিষ্ট তথ্য উপাত্ত রয়েছে।
এর আগে দুদকে দাখিলকৃত আসামি ফাইজুল হকের সম্পদ বিবরণীতে ওই টাকার তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের এড়িয়ে যান। দুদকের অনুসন্ধানে এ বিষয়টি বেরিয়ে এসেছে।
এদিকে গতকাল সোমবার দুদকের নিয়মিত সভায় ফাইজুল হকের মামলার দায়েরের অনুমোদন দেয়া হয়।
ঢাকা, একে, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম), কেএইচ





