তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেনের জামিন ফের নাকোচ ও চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতার জামিন বিষয়ে আদেশ আগামী ২০ মার্চ ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আব্দুল মজিদ জামিন আবেদন এ আদেশ দেন।
আসামিপক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মুজিবুল্লাহ হিরু। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান।
গত ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে অন্তত ১১২ জন নিহত এবং পাঁচ শতাধিক শ্রমিক আহত হন।
[b]ঢকা, জিই ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]