বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ দহপাড়ায় পারভীন (২৬) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত পারভীন একই গ্রামের ইসলামের স্ত্রী।
সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০ টায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে নিহতের পরিবারের দেওয়া সংবাদের ভিত্তিতে তার ঘর থেকে পুলিশ পারভীনের লাশ উদ্ধার করে।
নিহতের বাবা এটাকে হত্যা দাবি করলেও পারভীনের শরীরে কোনো হত্যার আলামত পাওয়া যায়নি বলে জানান তিনি।
মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, ২৮ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসআর





