অবৈধভাবে সুবিধা নেয়া এবং অর্থ আত্মসাতের অভিযোগ খাদ্য অধিদপ্তরের ডিজিসহ ২ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদকের নিয়মিত কমিশন বৈঠকে এ মামলায় অনুমোদন দেয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের উপ পরিচালক এস এম মফিদুল ইসলাম ওই অভিযোগ অনুসন্ধান করেন এবং শিগগির আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করবেন।
জনসংযোগ কর্মকর্তা বলেন, আসামি ২ জন হলেন- খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খান এবং রাজধানীর গুলশানের স্থপতি সংসদ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম. মহিউদ্দিন খান।
জানা যায়, দুদকের অনুসন্ধানে অবৈধ সুবিধা ও অর্থআত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য উপাত্ত পেয়েছে। যার ফলে আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন।
জনসংযোগ কর্মকর্তা বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়িত প্রকল্পের পরামর্শক সংস্থা থেকে স্থপতি সংসদ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম মহিউদ্দিন খান তার আর্থিক অনুকূলে স্ত্রী পুত্রসহ ঢাকা-ব্যাংকক-ঢাকা ভ্রমণের বিমান ভাড়া বাবদ অবৈধ সুবিধা ভোগ করে। যার টাকার পরিমাণ ৮৯ হাজার ৮৭৪ টাকা।
এছাড়া খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খানের বিমান ভাড়া বাবদ ৪৩ হাজার ৪৬৯ টাকা প্রকল্প ব্যয় থেকে অতিরিক্ত উত্তোলন করে আত্মসাত করে।
[b]ঢাকা, একে, ৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
অপরাধ
খাদ্য অধিদপ্তরের ডিজিসহ ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
অবৈধভাবে সুবিধা নেয়া এবং অর্থ আত্মসাতের অভিযোগ খাদ্য অধিদপ্তরের ডিজিসহ ২ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের নিয়মিত কমিশন বৈঠকে এ মামলায় অনুমোদন দেয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন





