জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ (চার্জ) গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিভিশন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একই সাথে আবেদনে ওই চার্জ বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
রোববার খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। বুধবার বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আবেদনের উপর শুনানি হতে পারে।
খালেদার পক্ষে আইনজীবীরা বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মামলার অভিযো গঠন করা হয়নি। তাছাড়া অভিযোগ গঠনের পূর্বে কোনো প্রকার মতামত প্রকাশের ও সুযোগ দেয়া হয়নি আসামী পক্ষকে।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ খালেদা জিয়া আদালতে উপস্থিত হলেও শুনানি ছাড়াই জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় চার্জ গঠন করেন আদালত।
দু’টি মামলারই বাদী ও তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হারুনুর রশীদ।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ছাড়া অন্য আসামিরা হলেন- বিএনপি নেতা হারিছ চৌধুরীর, তৎকালীন একান্ত সচিব ও বর্তমানে বিআইডব্লিউটিএ-এর নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
তবে হারিছ চৌধুরী এ মামলায় শুরু থেকেই পলাতক। অন্যরা সবাই জামিনে আছেন।
[b]ঢাকা, একেএ, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
অপরাধ
খালেদা-তারেকের বিরুদ্ধে অভিযোগ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ (চার্জ) গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিভিশন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন ও





