অর্থ আত্মসাত ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়েরকৃত মামলায় পল্লী বিদ্যুৎ সমিতি,গাজীপুরের সাবেক ৬ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চার্জশিট ভুক্ত আসামিরা হলেন,ক্যাশিয়ার শাহানা পারভিন,বিলিং সুপারভাইজার শিরিন বেগম, ডিজিএম ইমরুল হাসান ভুইয়া,ডিজিএম সানোয়ার হোসেন ,হিসাব সহকারি শংকর চন্দ্র পাইক এবং হিসাব সহকারি মনিয়ার হোসেন।

২০১২ সালে ১১ সেপ্টেম্বর জয়দেবপুর থানায় দুদক তাদের বিরুদ্ধে এ মামলা ( নং-৫১) দায়ের করে। মামলাটি তদন্ত করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মো. আমিরুল ইসলাম।

এদিকে  বেশ কয়টি অভিযোগের অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক। অর্থের বিনিময়ে জালিয়াতির মাধ্যমে অডিট আপত্তি মিমাংসা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্থানীয় সরকার রাজস্ব অডিট অধিদফতরের অডিটর সৈয়দ শরিফুল ইসলামের বিরুদ্ধে  অনুসন্ধান করবেন সহকারি পরিচালক মাহবুবুল আলম।

সাধারণ বীমা করপোরেশনের ঢাকা জোনের জিএম বিধু ভূষণ চক্রবর্তীসহ কয়েকজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করবেন উপ পরিচালক মনিরুজ্জামান।

বিদেশ পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে কাকরাইলস্থ ‘ভিশন ২০২০ লি.এর বিরুদ্ধে অনুসন্ধান করবেন  উপ সহকারি পরিচালক সাইদুর রহমান।

ঢাকা, একে, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ